April 9, 2026, 10:02 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন করল মেক্সিকো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর সীমান্তে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর ১০ হাজার সদস্যকে জড়ো করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম এপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার টেক্সাসের সিউদাদ জুয়ারেজ ও এল পাসোকে পৃথককারী সীমান্তে এসব সেনা মোতায়েন করেছে মেক্সিকো।

প্রতিবেদনে জানানো হয়েছে, তিজুয়ানার কাছে সীমান্তের অন্যান্য অংশেও টহল দিতে দেখা গেছে সেনাদের। মুখোশধারী সদস্যরা সিউদাদ জুয়ারেজের উপকণ্ঠে সীমান্ত বরাবর টহল দিচ্ছে।

ট্রাম্প মেক্সিকোর ওপর অন্তত এক মাসের জন্য শুল্ক আরোপ বিলম্বিত করার ঘোষণা দেওয়ার পর সীমান্তে এক অশান্ত সপ্তাহের পর এমন ঘটনা ঘটলো।

এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম প্রতিশ্রুতি দিয়েছেন, সীমান্তে ফেন্টানিল চোরাচালান বন্ধে তিনি দেশটির ন্যাশনাল গার্ড পাঠাবেন।

গত এক বছরে অভিবাসনের মাত্রা এবং মাদক পাচার উল্লেখযোগ্যভাবে কমে আসা সত্ত্বেও সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র বলেছে, সংঘবদ্ধ চক্রের সহিংসতা রোধে মেক্সিকোতে আমেরিকান বন্দুক পাচার বন্ধ করতে আরও বেশি কিছু করবে সরকার। কেননা এসব সহিংসতা দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। অপরাধী গোষ্ঠীগুলো লাভজনক অভিবাসী ‘চোরাচালান শিল্পকে’ নিয়ন্ত্রণ করার জন্য লড়াইয়ে জড়াচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page