November 20, 2026, 6:25 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ট্রায়াল হিসেবে রোগীদেরকে প্রথমবার ক্যান্সারের টিকা দিচ্ছে যুক্তরাজ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্যবহার হচ্ছে ফাইজারের করোনা টিকায় ব্যবহৃত এমআরএনএ প্রযুক্তিআসন্ন ক্যান্সার ভ্যাকসিন ট্রায়ালের জন্য রোগীদের বাছাই করেছে ইউনাইটেড কিংডমের ন্যাশনাল হেলথ সার্ভিস। এই প্রযুক্তি ক্যানসারের কোষগুলিকে ধ্বংস করতে সাহায্য করবে বলে আশাবাদী গবেষকরা। ব্যবহার হচ্ছে ফাইজারের করোনা টিকায় ব্যবহৃত একই এমআরএনএ প্রযুক্তি।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছে, রোগীদের মধ্যে যারা মেডিকেল টেস্টে উত্তীর্ণ হবেন তারাই শুধুমাত্র এই ট্রায়ালে অংশ নিতে পারবেন। রোগীদের রক্তের ও টিস্যুর নমুনা নিয়ে। প্রতিটি জ্যাবকে মানুষের ডিএনএ-তে কাস্টমাইজড করার জন্য অত্যাধুনিক এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করবে চিকিৎসকরা।

এমআরএনএ শরীরকে লড়াই করার জন্য বিশেষ ধরনের ভাইরাল প্রোটিন তৈরির নির্দেশ দেয়, যা কোভিডের মতো রোগের জীবাণুর সঙ্গে লড়াই করার অ্যান্টিজেন উৎপাদন করতে সাহায্য করে। একই ভাবে এমআরএনএ প্রযুক্তি ক্যানসার কোষ খুঁজে বার করতে এবং ধ্বংস করার জন্য শরীরের প্রতিরোধতন্ত্রকে নির্দেশ দেবে, এমনটাই মনে করছেন গবেষকেরা।

এনএইচএস জানিয়েছে, ভ্যাকসিন লঞ্চ প্যাড নামে পরিচিত এই প্রোগ্রামে ইতিমধ্যে কয়েক ডজন লোকের তালিকা করা হয়েছে। এছাড়াও যুক্তরাজ্য ও এর আশে পাশের কয়েক হাজার রোগীকে ট্রায়াল টিকা দেওয়ার জন্য ৩০ টি স্থান নির্ধারণ করা হয়েছে।

টিকা দেওয়ার জন্য আপাতত সংস্থাটি মূত্রাশয়, কোলোরেক্টাল, কিডনি, ফুসফুস, ত্বক এবং অগ্ন্যাশয় ক্যান্সারের রোগীদের সন্ধান করছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এনএইচএস ইংল্যান্ডের প্রধান আমান্ডা প্রিচার্ড বলেন, যেহেতু এই ট্রায়ালগুলির বেশির ভাগই সারাদেশের হাসপাতালগুলিতে চলছে, আমাদের জাতীয় ম্যাচমেকিং পরিষেবা নিশ্চিত করবে যতটা সম্ভব যোগ্য রোগী যেনো এই টিকার আওতায় আসে।

শিকাগোতে আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অনকোলজি সম্মেলনের আগে জানানো হয়, এনএইচএস প্রোগ্রামটি জার্মান ভ্যাকসিন নির্মাতা বায়োএনটেকের সঙ্গে এই ট্রায়াল প্রক্রিয়া শুরু করবে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page