November 19, 2026, 6:40 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে সীতাকুণ্ডে যুবকের মৃত্যু

বশির আল–মামুন চট্টগ্রাম :  চট্টগ্রামে রেল লাইনে দাড়িয়ে ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কাটা পড়ে রুহুল আমিন হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকাল ১১ টার সময় সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী রেললাইনে ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন ভোলা জেলার লাল মোহন থানার বদরপুর গ্রামের কারিগর বাড়ির বিল্লাত কারিগরের ছেলে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত যুবক আরও কয়েকজনের সঙ্গে রেললাইনে হাঁটার সময় ঢাকামুখী কর্ণফুলী এক্সেপ্রেস ট্রেনের সঙ্গে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় নিহত হন।

চট্টগ্রাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন আল নোমান বলেন, ভাটিয়ারী রেল স্টেশন থেকে অন্তত এক কিলোমিটার উত্তরে রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page