October 10, 2026, 10:16 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ট্রেন চলাচল বন্ধে বিপাকে যাত্রীরা ; নেয়া হচ্ছে বিআরটিসির বাসে

বশির আল-মামুন, চট্টগ্রাম : রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি পালন করায় সারাদেশের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।  যারা ট্রেন চলা বন্ধ থাকার খবর জানতেন না এবং অগ্রিম টিকেট কেটেছেন তারা বিপাকে পড়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে ট্রেনের অপেক্ষায় বসে আছেন অনেক যাত্রী। বিকালেও একই চিত্র দেখা গেছে।
এদিকে, রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসির বাস সার্ভিস চালু করেছে রেল কতৃপক্ষ ।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আবু জাফর মজুমদার বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রীরা তাদের কেনা রেল টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।
সকাল ৮টা থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে আছেন পাপড়ী নামের এক শিক্ষিকা। জরুরি প্রয়োজনে তিনি ঢাকায় যাওয়ার জন্য সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে টিকিট কেটেছিলেন। তিনি বাংলানিউজকে বলেন, অগ্রিম টিকিট কেটে ছিলাম। স্টেশনে এসে দেখি ট্রেন চলাচল বন্ধ। এসব আন্দোলন কারণে সাধারণ জনগণ কেন কষ্ট পাবে?
অগ্রিম টিকিট কেটে বিপাকে পড়েছেন ব্যবসায়ী মো. শোয়াইব । তিনিও দীর্ঘ সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিলেন। পরে বাসে করে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ২৯ জানুয়ারি থেকে পরবর্তী ১০ দিনের টিকিট বিক্রি কার্যক্রম অব্যাহত রেখেছে রেলওয়ে।
অন্যদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় অগ্রিম কাটা টিকিট ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয় বলছে, রানিং স্টাফদের দাবি বহুলাংশে মেনে নেওয়া সত্ত্বেও তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরে আসেননি। এ কারণে রেলের যাত্রা বাতিল হলে আগে কেনা টিকিটের টাকা বাংলাদেশ রেলওয়ে থেকে ফেরত দেওয়া হবে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে ২৮ জানুয়ারী  (মঙ্গলবার) সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে।
এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রেলরুটে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলস্টেশন হতে চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেলটিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। এসব স্থান হতে ঢাকাতে এই সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।###

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page