October 5, 2026, 10:17 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ঠাকুরগাঁওয়ের সেই ইটভাটায় ১৪৪ ধারা জারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেশ কদিন ধরেই সোনার সন্ধানে একটি ইটভাটার মাটির স্তুপ খনন করে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলসহ আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারা। নিরাপত্তা ঝুঁকি চিন্তা করে উপজেলার কাতিহার এলাকার ওই ইটভাটায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

গতকাল শনিবার সন্ধ্যায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার কাতিহার বাজারের উত্তর পাশে রাজোর গ্রামে মো. রুহুল আমিনের মালিকানাধীন আরবিবি ইট ভাটায় মাটির স্তূপ খুঁড়ে সোনা পাওয়া যাচ্ছে। এমন খবরে স্থানীয় লোকজন গেল এক মাস ধরে কোদাল, বাশিলা, খুন্তিসহ ধারালো অস্ত্র দিয়ে মাটি কাটছিল। প্রতিদিন সেই স্থানে সোনার সন্ধান করছে। এতে আগ্রাসী লোকজন স্বর্ণ পাওয়ার আশায় ঝগড়া বিবাদেও লিপ্ত হচ্ছে। এতে যে কোন সময় মারামারি, খুন, জখমসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। তাই জেলা প্রশাসকের নির্দেশে সেই স্থানে আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাতিহার আরবিবি ইট ভাটা এলাকা ও এর আশেপাশে ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা জারি করা হয়।

এদিকে কাতিহারের বাসিন্দাদের দাবি, ওই ইটভাটার মাটির ঢিবি খুঁড়লেই মিলছে সোনা। এরইমধ্যে এভাবে অনেকে স্বর্ণ পেয়েছেন। কিন্তু কে পেয়েছে এ কথা স্বীকার করছে না কেউ তাই দিনে-রাতে আলো জ্বেলে লোকেরা মাটি খুঁড়ছে। যদিও এখন পর্যন্ত স্বর্ণের সন্ধান পেয়েছেন এমন কোনো ঘটনা নেই।

আরবিবি ইটভাটার ব্যবস্থাপক লিটন আলী বলেন, কাতিহার শ্যামরাই মন্দিরের পাশ থেকে মাটি খনন করে ইটভাটায় স্তূপ করা হয়েছে। গুজব উঠেছে ওই মাটির স্তূপ থেকে নাকি সোনার জিনিস পাওয়া গেছে। এরপর থেকেই সাধারণ মানুষ দিনরাত ওই মাটির স্তূপ খোঁড়াখুঁড়ি করে যাচ্ছে। তবে কেউ সোনার কোনো অংশ পেয়েছেন, এমন খবর তারা পাননি বলে লিটন জানান।

রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, আগেও মাটি খোঁড়ার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু গত দু’দিন ধরে লোকজন আবার একই কাজ শুরু করেছে। তাই ওই এলাকায় জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।



Our Like Page