September 18, 2026, 9:25 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ঠাকুরগাঁও‌য়ে জমি নিয়ে বিরোধের জে‌রে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঠাকুরগাঁও‌য়ের বা‌লিয়াডাঙ্গী‌তে জমি নিয়ে বিরোধের জে‌রে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত হয়েছেন। নিহত কামরুজ্জামান পালানু (৪৫) উপজেলার সনগাঁও গ্রামের মৃত হারেসুর চৌধুরীর ছেলে।

সোমবার (৯ জুলাই) বড় ভাই জাকির আলমের (৫০) দায়ের কোপে নিহত হন ছোট ভাই কামরুজ্জামান পালানু। উপ‌জেলার সনগাঁও গ্রা‌মে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন একই প‌রিবা‌রের আরও দুইভাই। তা‌দের বা‌লিয়াডাঙ্গী উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চি‌কিৎসা দেওয়া হচ্ছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বা‌লিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) খায়রুল আনাম ডন।

স্থানীয় ও পু‌লিশ সূত্রে জানা গেছে, সনগাঁও গ্রা‌মের মৃত হারেসুর চৌধুরীর বড় ছে‌লে জাকির আলম ও মে‌জো ছে‌লে কামরুজ্জামান পালানুর স‌ঙ্গে দীর্ঘদিন ধ‌রে জ‌মি সংক্রান্ত বি‌রোধ চল‌ছি‌লো। এ নিয়ে শ‌নিবার পা‌রিবা‌রিক ভা‌বে চার ভাইয়ের মধ্যে সালিশ বৈঠক বসে। সা‌লিশের একপর্যায়ে উ‌ত্তে‌জিত হ‌য়ে জাকির আলম ঘর থে‌কে দা নিয়ে এসে কামরুজ্জামানের মাথায় কোপ দেন। এরপর তিনি ঘটনাস্থল থে‌কে চলে যান। বাবা‌কে রক্তাক্ত অবস্থায় দেখে কামরুজ্জামানের ছে‌লে সরোয়ার হোসেন (২৩) বাকী চাচা‌দের উপর চড়াও হন। এ সময় চাচা আলমগীর হোসেন ও লুৎফর রহমানকে পিটিয়ে আহত করেন স‌রোয়ার।

আহত‌দের উদ্ধার করে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রে‌খে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। এর ম‌ধ্যে কামরুজ্জামানের অবস্থা গুরুতর হ‌লে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার্ড ক‌রে। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বা‌লিয়াডাঙ্গী থানার ও‌সি জানান, এ ঘটনায় পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page