November 19, 2026, 5:31 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

ঠাকুরগাঁও‌য়ে প্রেমিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালালো প্রেমি‌ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঠাকুরগাঁও‌য়ের বা‌লিয়াডাঙ্গী‌তে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন চন্দ্র মোহন (৬০) নামে এক ব্যক্তি। বৃহস্প‌তিবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর দীঘির গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

নিহত নারীর নাম সেমিরী রাণী (৪৫)। তি‌নি ওই এলাকার মৃত বীরেন চন্দ্র বর্মনের স্ত্রী। অভিযুক্ত চন্দ্র মোহন একই এলাকার বা‌সিন্দা।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন-চার বছর আগে সেমিরী রাণীর স্বামী বীরেন চন্দ্র বর্মনের মৃত্যু হয়। এরপর নি‌জের একাকিত্ব দূর কর‌তে একই এলাকার চন্দ্র মোহনের স‌ঙ্গে প্রেমের সম্পর্ক করেন তিনি। বিষয়টি জানাজানি হলে বাড়িতে সেমিরী রাণীর সন্তানরা তা‌র প্রেমিককে তিরস্কার ক‌রেন। তার স‌ঙ্গে সম্পর্ক বি‌চ্ছিন্ন করতে বলেন।

বৃহস্প‌তিবার দুপু‌রে চন্দ্র মোহন প্রেমিকা সেমিরী রাণীকে পালিয়ে গিয়ে বিয়ে করার প্রস্তাব দেন। তখন সেমিরী রাণী পালিয়ে যেতে না চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চন্দ্র মোহন ক্ষিপ্ত হয়ে সেমিরী রাণীকে ধারা‌লো ছুরি দিয়ে ঘাড়ের রগ কেটে দেন। এরপর উপর্যুপরি পেটের ৬ থেকে ৭ জায়গায় ছু‌রি দি‌য়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান সেমিরী রাণী।

মৃত্যু নি‌শ্চিত হওয়ার পর চন্দ্র মোহন নিজের গলায় ছুরি দিয়ে আঘাত করেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল নিয়ে যায় পুলিশ। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তর করেন।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, বিষয়‌টি নি‌য়ে তদন্ত চল‌ছে। এ বিষয়ে আইনগত ব‌্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page