September 17, 2026, 5:13 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতন : স্বামী-সতীনসহ ৩ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঠাকুরগাঁও জেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় তার স্বামী-সতীনসহ তিজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে সদর উপজেলার মধুপুর ডাঙ্গাপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর ডাঙ্গাপাড়া গ্রামের আফসার আলীর ছেলে নূর আলম প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তিন বছর আগে রাণীশংকৈল উপজেলার গোগর সরকারপাড়া গ্রামের আব্দুল হকের মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের বিষয়টি গোপন রাখতে তাকে নিয়ে ঠাকুরগাঁও শহরের ভাড়া বাসায় বসবাস করতে থাকেন নূর আলম। এদিকে, ব্যবসার জন্য দ্বিতীয় স্ত্রীর কাছে দেড় লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। যৌতুক আনতে না পারায় নূর আলম তার ওপর নির্যাতন শুরু করেন। গত মঙ্গলবার ( ৮ আগস্ট) রাতে নূর আলম ওই ভাড়া বাসায় গিয়ে ফের যৌতুকের টাকার জন্য স্ত্রীকে চাপ দেন। বুধবার সকালে তিনি দ্বিতীয় স্ত্রীর মোবাইল ফোন নিয়ে গ্রামের বাড়ি মধুপুর চলে আসেন। বিষয়টি টের পেয়ে দ্বিতীয় স্ত্রীও নূর আলমের গ্রামের বাড়ি আসেন। এতে নূর আলম এবং তার প্রথম পক্ষের স্ত্রী রুনা বেগম ও ছেলে সুজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে ঝগড়া ও বাগবিতন্ডার একপর্যায়ে নূর আলম, তার প্রথম স্ত্রী ও তাদের ছেলে ভুক্তভোগীকে বেধড়ক মারধর করেন। তিনি যাতে পরবর্তীতে ওই বাড়িতে যেতে পারেন সেজন্য মাথার চুল কেটে দেন সতিন রুনা। নির্যাতনের একপর্যায়ে জ্ঞান হারালে মৃত ভেবে মরদেহ উদ্দেশ্যে বাড়ির পাশে বাঁশঝাড়ে ফেলে দেন তারা।
এদিকে, খবর পেয়ে রুহিয়া থানার পুলিশের উপ-পরিদর্শক আবু হানিফ ফোর্স নিয়ে গিয়ে বাঁশঝাড় থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রুহিয়া থানায় মামলা করলে পুলিশ নূর আলম, রুনা বেগম ও সুজনকে গ্রেফতার করে।
এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূকে মারধর করে মাথার চুল কেটে বাঁশঝাড়ে ফেলে রাখার ঘটনায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পরে এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। আর নির্যাতনের সঙ্গে জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারপরেও এ ঘটনায় আর কেউ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কিনা তা খতিযে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page