September 7, 2026, 10:28 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঠাকুরগাঁও সদ‌র উপজেলায় শাহনাজ আক্তার (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরু‌দ্ধে। ঘটনার পর থেকে স্বামী বিশাল রহমানসহ তার প‌রিবারের সবাই পলাতক রয়েছেন।

শুক্রবার (৩১ মে) দুপুরে সদর উপজেলার র‌হিমানপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পু‌লিশ। অভিযুক্ত বিশাল রহমান (২২) একই এলাকার ফারুক হো‌সে‌নের ছেলে।

এলাকাবাসী ও নিহ‌তের স্বজনদের জানান, প্রায় ১ বছর আগে একই উপ‌জেলার রায়পুর ইউনিয়‌নের কাঁচনা এলাকার শাহজাহা‌নের মে‌য়ে শাহনাজ আক্তারকে ভা‌লো‌বে‌সে বি‌য়ে করেন বিশা‌ল। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের টাকার জন্য শাহনাজকে মারধর করতেন। আজ‌ ভো‌রে বিশা‌লের বা‌ড়ি থে‌কে চিৎকারের আওয়াজ পেয়ে প্রতি‌বেশীরা এগিয়ে আসেন। এ সময় তারা শাহনাজ‌কে বিছনায় মৃত অবস্থায় প‌ড়ে থাক‌তে দে‌খে পু‌লি‌শে খবর দেন। প্রতি‌বেশীদের দে‌খে দ্রুত পা‌লি‌য়ে যান বিশাল, তার বাবা ফারুকসহ প‌রিবারের সদস্যরা।

নিহত শাহনা‌জের বাবা শাহজাহান ব‌লেন, তারা ভা‌লো‌বে‌সে সম্পর্ক ক‌রে বি‌য়ে ক‌রে। চার মা‌সের অন্তঃসত্ত্বা মে‌য়ে‌টি‌কে তার স্বামী, শ্বশুর ও তার দেবর গলা টি‌পে শ্বাস‌রোধে হত‌্যা ক‌রে‌ছে। এর আগেও শ্বশুরবা‌ড়ির লোকজন শাহনাজ‌কে মারধর কর‌তো।

র‌হিমানপুর ইউনিয়নের চেয়ারম‌্যান মো. আব্দুল হান্নান ব‌লেন, অভিযুক্ত বিশাল বেকার ও উচ্ছৃঙ্খল জীবনযাপন কর‌তেন। তার বিরু‌দ্ধে ইউনিয়ন প‌রিষ‌দে একা‌ধিক অভি‌যোগও রয়ে‌ছে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফি‌রোজ ওয়া‌হিদ বলেন, নিহ‌তের মর‌দেহ বিছানায় প‌ড়ে‌ছিল। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হ‌য়ে‌ছে। মরদেহ ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। মরদেহ ঠাকুরগাঁও জেনা‌রেল হাসপাতা‌লের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page