October 10, 2026, 7:41 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঠিকাদার সিন্ডিকেটের কাছে জিম্মি না হয়ে প্রকাশ্য অকেজো যন্ত্রপাতি নিলাম দিলেন মহেশপুরের গোকুলনগর খামারের উপ-পরিচালক

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সরকারী প্রতিষ্ঠানগুলো যখন ঠিকাদার সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে অসহায় অবস্থায় মালামাল নিলাম দিতে বাধ্য হন তখন ঠিকাদারদের নিকট আত্মসমর্পন না করে প্রকাশ্য অকেজো যন্ত্রপাতি নিলাম দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম মহেশপুরের দত্তনগর কৃষি খামারের অন্তর্ভুক্ত গোকুলনগর খামারের উপ-পরিচালক মোঃ জাহিদুর রহমান।
প্রাপ্ত তথ্যে জানা যায়, কাদা-পানিতে চলার অনুপোযোগী পুরাতন মডেলের ব্যবহার অনুপোযোগী ২টি হারভেষ্টার, ৩টি ট্রাক্টর, ১টি মোটর সাইকেল ও ছোট-খাট ৪৮টি আইটেমের মোটমালামাল প্রকাশ্যে নিলামের জন্য উল্লেখিত গোকুলনগর খামারের উপ-পরিচালক মোঃ জাহিদুর রহমান দরপত্র বিজ্ঞপ্তি আহবান করলে খামারে তালিকাভুক্ত ঠিকাদার সিন্ডিকেট সেগুলো কোম মূল্যে ক্রয়ের চেষ্টা চালায়।
ঠিকাদারদের ঐ উদ্যোগে সাড়া না দিয়ে উপ-পরিচালক মোঃ জাহিদুর রহমান নীতিতে অটল থেকে দত্তনগর খামারের বর্তমান যুগ্ম পরিচালক একেএম কামরুজ্জামান শাহিনের সহযোগীতায় নির্ধারিত দিনে অর্থাৎ ২৪ জুন প্রকাশ্যে নিলামে প্রায় ১৬ লক্ষ টাকায় বিক্রির ব্যবস্থা করেন। ভ্যাট-আয়করসহ যার পরিমান প্রায় ২০ লক্ষ টাকা।
দত্তনগর কৃষি খামারের বর্তমান যুগ্ম পরিচালক ও ৫টি খামারের উপ-পরিচালকগণ খামারটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে দিন-রাত পরিশ্রম করে চলেছেন। যা দেখে এলাকার সাধারণ জনগণ তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page