October 31, 2026, 2:47 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

ডব্লিউএফপি’র কার্যক্রমে সহায়তায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ডব্লিউএফপি’র নিবেদিত সহায়তার প্রশংসা করে সংস্থার মানবিক, পুষ্টি, ও দুর্যোগ মোকাবিলা কার্যক্রমে সহায়তায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র প্রতিনিধি ডমেনিকো স্কাল্পেলি আজ  সোমবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে উপদেষ্টা এ প্রতিশ্রুতি দেন।

বৈঠকে স্ক্যাল্পেলি ডব্লিউএফপি কার্যক্রম সুগম করতে অব্যাহত সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

এ সময় তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা, বাংলাদেশে চালের পুষ্টিগুণ সমৃদ্ধকরণ, মা ও শিশু সুবিধা কর্মসূচিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতা, খাদ্য নিরাপত্তা, অণুপুষ্টি সমস্যা ও দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা পদক্ষেপ এবং স্কুলে খাবার প্রকল্পসহ ডব্লিউএফপি’র গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো তুলে ধরেন।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page