April 10, 2026, 8:14 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন ডলারের বিপরীতে ভারতের রুপির দাম আরও কমেছে। এতে সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমে গেছে রুপি। গত শুক্রবার ডলারের বিপরীতে রুপির দর এই প্রথম ৮৪ ছাড়িয়ে যায়। আজ সোমবার রুপির দর সামান্য বাড়লেও তা ৮৪–এর ঘরেই আছে। টানা কয়েক দিন ধরেই রুপির এই দরপতন হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শুক্রবার ১ ডলারের বিপরীতে রুপির মান ৮৪.০৯-এ নেমে যায়। পরে দিনশেষে তা ৮৪.০৭ রুপিতে ওঠে। সোমবার সকালে রুপির দর সামান্য বেড়ে ৮৪.০৫–এ উঠে আসে। গত বুধবার ডলারের বিপরীতে রুপির মান ছিল ৮৩.৯৮ রুপি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতীয় মুদ্রার এরকম টানা দরপতন হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন ভারতের বাজারসংশ্লিষ্ট মানুষ।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি ও ভারতীয় শেয়ারবাজার থেকে বিদেশি পুঁজি বেরিয়ে যাওয়ার কারণে ভারতীয় মুদ্রার দরপতন হচ্ছে। প্রায় এক মাস ধরে ভারতের শেয়ারবাজারে সূচকের পতন হচ্ছে। এ কারণে রুপির মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে না।

খালিজ টাইমেসর খবর অনুযায়ী, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। এর সঙ্গে ভারতীয় শেয়ারবাজার থেকে বৈদশিক মুদ্রা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা। এই দুই কারণে ভারতীয় মুদ্রার দরপতন হচ্ছে। প্রায় এক মাস ধরে ভারতের শেয়ারবাজারে সূচকের পতন হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, নিকট ভবিষ্যতে ডলারের বিপরীতে রুপির ঘুরে দাড়ানোর সম্ভবনা কম।

এদিকে ৪ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। সেই সপ্তাহে বিদেশি মুদ্রার রিজার্ভ ৩৭০ কোটি ৯০ লাখ ডলার কমে ৭০ হাজার ১১৭ কোটি ৬০ লাখ ডলারে নেমে আসে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page