March 16, 2026, 2:15 pm
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ডলার বাদ দিয়ে চীনা মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্য শুরু করেছে বলিভিয়া-ব্রাজিল- আর্জেন্টিনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া চীনা মুদ্রা ইউয়ানে আন্তর্জাতিক বাণিজ্য শুরু করে দিয়েছে। দেশটির অর্থমন্ত্রী মারসিলো মনতেনেগ্রো বলেছেন, গত মে থেকে চলতি জুলাই পর্যন্ত বলিভিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের ১০ শতাংশ চীনা মুদ্রা ইউয়ানে হয়েছে। এর পরিমাণ ২৭৮ মিলিয়ন ইউয়ান বা ৩৮ দশমিক ৭ মিলিয়ন ডলার।

বাণিজ্যিক লেনদেন সহজতর করতে বলিভিয়ায় একটি চীনা ব্যাংক প্রতিষ্ঠার কাজ চলছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, চীনা ব্যাংক প্রতিষ্ঠা করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে ব্যাংক প্রতিষ্ঠিত হলে লেনদেন সহজতর হবে।

আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। এরই অংশ হিসেবে দেশটি চীনা মুদ্রার দিকে ঝুঁকছে।

বলিভিয়ার অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যে চীনের মুদ্রা ইউয়ানের ব্যবহার বাড়ছে। এমন পরিস্থিতিতে আমরা তা অনুসরণ করতে চাই।’

বলিভিয়ার ব্যাংক কর্মকর্তারা বলছেন, বলিভিয়ার রাষ্ট্রীয় ব্যাংক বাঙ্কো ইউনিয়নের মাধ্যমে আমদানি-রপ্তানিকারকরা গত ফেব্রুয়ারি থেকে ইউয়ানে বাণিজ্য করছেন। গত মার্চ থেকে রাশিয়ার মুদ্রা রুবলে বাণিজ্য চলছে। দক্ষিণ আমেরিকার বলিভিয়া ছাড়াও অপর দুই শক্তিশালী দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনাও বৈদেশিক বাণিজ্যে ইউয়ানের ব্যবহার শুরু করেছে বলে জানা গেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page