April 10, 2026, 8:46 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ডাচ্-বাংলার টাকা ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী সোহেল গ্রেফতার ; উদ্ধার আরও ৮৭ লাখ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী সোহেল রানাকে (৩৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। শুক্রবার (১৭ মার্চ) সাভারের হেমায়েতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে সাড়ে ৮৭ লাখ টাকা উদ্ধার করা হয়। মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেড কোম্পানির গাড়িচালক ছিলেন সোহেল।

এ নিয়ে এখন পর্যন্ত ১২ জন গ্রেফতার হলেন। আর সোয়া ১১ কোটি টাকার মধ্যে চতুর্থ দফায় এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ৭ কোটি ৮৯ লাখ ছয় হাজার টাকা। সবশেষ সাড়ে ৮৭ লাখ টাকা উদ্ধার হয়।

শনিবার (১৮ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, এই ঘটনার মূল পরিকল্পনাকারীদের অন্যতম সোহেল রানা। তিনি এক সময় মানি প্ল্যান্ট লিংক কোম্পানির গাড়িচালক ছিলেন। গাড়িচালক থাকার কারণে কোম্পানির টাকা আনা-নেওয়ার খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতেন তিনি। গাড়িচালক থাকার সময় লুট করা গাড়ির নকল চাবিও বানিয়েছিলেন সোহেল রানা। তার কাছ থেকে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেড কোম্পানির একটি আইডি কার্ড উদ্ধার করা হয়।

হারুন অর রশীদ আরও বলেন, ঘটনার দিন তিন কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার হলেও কোনো গ্রেফতার ছিল না। এরপর ১১ মার্চ ২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার ও ৮ জনকে গ্রেফতার করা হয়।

পরে ১৪ মার্চ ৫৮ লাখ ৭ হাজার টাকাসহ তিনজনকে গ্রেফতার করে ডিবি। সবশেষ শুক্রবার ৮৭ লাখ ৫০ হাজার টাকা, এবং ২০ লাখ টাকা মূল্যের মাইক্রোবাসসহ সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেড কোম্পানির দাবি অনুযায়ী, সোয়া ১১ কোটি টাকা লুট হয়। এর আগে গ্রেফতার আকাশ লুটের টাকা থেকে ২০ লাখ টাকায় মাইক্রোবাস কিনেন বলে ডিবিকে জানিয়েছিলেন।

গ্রেফতার আরেক মূল পরিকল্পনাকারী আকাশকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ৯ মার্চ ঘটনার দিন তিনি ২০ লাখ টাকা দিয়ে একটি নোহা মাইক্রোবাস কেনেন। পরবর্তীতে ডিবি মিরপুর জোনাল টিম রাজধানীর খিলক্ষেত থেকে উদ্ধার করে মাইক্রোবাসটি।

এর আগে ৯ মার্চ রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই হয়। সশস্ত্র একটি চক্র মানি প্ল্যান্ট লিংকের গাড়ি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। গাড়িটি বুথে টাকা ঢোকাতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page