August 16, 2026, 3:06 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার চট্টগ্রামে জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের কারণে ৯ শ্রমিকের মৃত্যু রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ডা. জাফরুল্লাহর তৃতীয় জানাজা সম্পন্ন ; আগামী শুক্রবার সাভারে দাফন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় জানাজা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ সহস্রাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর আড়াইটার দিকে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি সৈয়দ এমদাদ উদ্দীন।

জানাজার আগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিক চৌধুরী বলেন, আমার বাবা মারা গেছেন। তার সঙ্গে যদি কারও লেনদেন থাকে, যদি কেউ কিছু পেয়ে থাকেন, তাহলে আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু দেশ স্বাধীন হলেও তার যুদ্ধ শেষ হয়নি। তার যুদ্ধ শেষ নিশ্বাস পর্যন্ত চলেছে।

তিনি আরও বলেন, আমার বাবার সারা জীবনের স্বপ্ন ছিল, তার দেহ মেডিকেল সায়েন্সের জন্য দান করে যাবেন। আমরা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে দান করতে চেয়েছিলাম। দুটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগও করেছি। তবে তারা সম্মান দেখিয়ে বলেছে, বাবার গায়ে ছুরি লাগাতে পারবেন না। তারা শ্রদ্ধা থেকেই এটি জানিয়েছেন। আমাদেরও আর এখানে কিছু করার নেই। তাই আগামীকাল সাভারে (গণস্বাস্থ্য কেন্দ্রে) জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে।

জানাজার নামাজ শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দীর্ঘ মোনাজাত করা হয়।

এর আগে ধানমন্ডির বাসভবনে প্রথম ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page