October 30, 2026, 4:21 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ডিআর কঙ্গোতে সন্দেহভাজন ইবোলা রোগীর সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে : ডব্লিউএইচও

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে টেড্রোস আধানম গেব্রেয়াসুস জানান, ডিআর কঙ্গোতে ইবোলা মোকাবিলায় নজরদারি কার্যক্রম জোরদার করার পর এখন পর্যন্ত ৯শ’র বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০১ জনের শরীরে ইবোলা সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। তবে তিনি মৃতের সংখ্যা সম্পর্কে কোনো নতুন তথ্য দেননি।

ইবোলা একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা আক্রান্ত ব্যক্তির শরীরে তরল পদার্থের সংস্পর্শে ছড়িয়ে পড়ে। এ রোগে তীব্র রক্তক্ষরণ ও বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যেতে পারে।

গত ১৫ মে ডিআর কঙ্গো সরকার দেশটিতে ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা করে। এবারের সংক্রমণ ‘বুন্ডিবুগিও’ ধরনের ভাইরাস থেকে ছড়িয়েছে বলে জানা গেছে, যার কোনো অনুমোদিত টিকা বা কার্যকর চিকিৎসা নেই।

গত শনিবার প্রকাশিত এক হালনাগাদ তথ্যে ডিআর কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মধ্য আফ্রিকার এই দেশটির তিনটি প্রদেশে ৮৬৭টি সন্দেহভাজন ইবোলা সংক্রমণের ঘটনায় ২০৪ জনের মৃত্যু হয়েছে।

গত অর্ধশতকে আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলা ভাইরাসে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page