March 10, 2026, 12:07 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন সজীব ওয়াজেদ জয় : স্পিকার 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেন, শিক্ষাগত যোগ্যতা আর পেশাগত কাজের অভিজ্ঞতা দিয়ে আইসিটি খাতের বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
স্পিকার বলেন, সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ইন্টারনেট সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। তার পরিকল্পনার বাস্তবায়নের মাধ্যমেই আজকে আমরা বাংলাদেশে এই পর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে পেরেছি।
সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিনে তাকে আন্তরিক অভিনন্দন ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘ দিনের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন স্পিকার।
অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের আহবায়ক ছায়াদত হোসেন বকুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, আওয়ামী লীগ নেতা শাহিদুল ইসলাম পিন্টু, নুরুল আমিন রাজা, জাহিদুল ইসলাম রুবেল, রাকিবুল ইসলাম নয়নসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবন্দ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page