October 4, 2026, 4:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ডিসি ইমরান ডায়নামিক; তার বক্তব্য ভাইরালকারী কুলাঙ্গার : ইসলামপুর উপজেলা চেয়ারম্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারকে আবারও নির্বাচিত করে ক্ষমতায় নিয়ে আসার অঙ্গীকার ব্যক্ত করে প্রত্যাহার হওয়া সেই জামালপুরের ডিসি মো. ইমরান আহমেদকে ডায়নামিক এবং তার বক্তব্য ভাইরালকারীকে কুলাঙ্গার বলে আখ্যায়িত করেছেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাসের বাবুল।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের সামনে তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান এ কথা বলেন।

তিনি বলেন, জামালপুরের উন্নয়নের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার বদৌলতে আমরা একজন ডায়নামিক জেলা প্রশাসক পেয়েছিলাম। কিন্তু জামালপুরবাসীর মধ্যেই কোনো এক কুলাঙ্গার তার একটি বক্তব্যের ভিডিও ভাইরাল করায় তাকে চলে যেতে হল।

এ সময় তিনি আরও বলেন, আমার মনটা একটু খারাপ। জামালপুরবাসীর জন্য দুর্ভাগ্য, তারা একজন ডায়নামিক লোককে হাতছাড়া করল। তাই কথা বলতে ইচ্ছে করছে না।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উন্নয়ন মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আমিনুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু প্রমুখ।

উল্লেখ্য, ইসলামপুর উপজেলা চত্বরে তিন দিন ব্যাপী আয়োজিত এই উন্নয়ন মেলায় সরকারের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিওর অধর্শতাধিক স্টল রয়েছে।



Our Like Page