November 20, 2026, 3:42 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ডেঙ্গু ছড়িয়েছে দেশের ৫০ জেলায় : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ডেঙ্গু এখন আশঙ্কাজনক হারে সারাদেশে ছড়িয়ে পড়েছে। ঢাকাসহ ৫০ জেলায় ডেঙ্গু দেখা দিয়েছে। তবে হাসপাতালে সিটের অভাব হবে না, চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

বুধবার (২ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুধু চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এজন্য সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জোরালোভাবে কাজ করতে হবে। একইসঙ্গে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে।

এদিকে, বিএসএমএমইউ’তে আয়োজিত অনুষ্ঠানে ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি সংক্রান্ত তথ্য ও ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী ক্যান্সার সংক্রান্ত নানা তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাদের দেশে ক্যানসারে ১ লাখের বেশি মানুষ মারা যায়। বছরে দেড় লাখ মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়। ১৫ থেকে ১৮ লাখ ক্যানসার রোগী বাংলাদেশে রয়েছে। গত তিন বছরে করোনায় যে পরিমাণ মৃত্যু হয়নি, এক বছরে ক্যানসারে তার থেকে তিনগুণ বেশি মৃত্যুবরণ করেছে।

প্রায় ১৩ হাজার নারী প্রতিবছর স্তন ক্যানসারে আক্রান্ত হন উল্লেখ করে মন্ত্রী বলেন, এর মধ্যে প্রায় ৭ হাজার মৃত্যুবরণ করেন। জরায়ু মুখ ক্যানসারে ৮ হাজার নারী আক্রান্ত হন, এর মধ্যে ৫ হাজার মারা যান। এছাড়া অসংখ্য নারী শনাক্তের বাইরে থেকে যান।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page