September 29, 2026, 6:39 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতনতামূলক কাজে সম্পৃক্ত হতে হবে : পানি সম্পদ উপমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সরকারের পাশাপাশি সকলকে সচেতনতামূলক কাজে সম্পৃক্ত হতে হবে।

তিনি বলেন, ‘যার যার এলাকা পরিচ্ছন্ন ও বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। তবেই মশার বিস্তার রোধ সম্ভব। তাছাড়া ডেঙ্গু মশা মানুষের জীবন নাশ করছে। এ জন্য সরকারের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।’
প্রতিমন্ত্রী আজ শরীয়তপুরে নড়িয়া উপজেলা ও নড়িয়া পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার- পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এরপর তিনি র‌্যালিতে অংশগ্রহণ করেন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করেন।
উপমন্ত্রী বলেন, প্রতিদিনের পানি প্রতিদিন পরিষ্কার করলে এডিস মশার লার্ভা বংশবিস্তার করতে পারে না। এ বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। এছাড়া ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণ করা যাবে না।
পরে তিনি ভূমখাড়া ইউনিয়নের কদমতলা বাজারে ও ঘড়িষার ইউনিয়নের ঘড়িষার বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন।
নড়িয়া পৌরসভার মেয়র এডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা শেখ, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, কেদারপুর ইউপি চেয়ারম্যান মিহির চক্রবর্ত্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা শরৎ চন্দ্র বৈদ্য, এসি ল্যান্ড মো. পারভেজ, নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page