April 1, 2026, 6:14 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

ড্রোন বিতর্ক ; কারিগরি বৈঠকে প্রমাণ তুলে ধরতে ব্যর্থ হয়েছে ইউক্রেন : ইরানের প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে বলে যে দাবি করা হচ্ছে তার স্বপক্ষে কিয়েভ কোনো প্রমাণ তুলে ধরতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি। ইরান ও ইউক্রেনের বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি কারিগরি বৈঠক হওয়ার পর তিনি সাংবাদিকদের একথা জানান।

জেনারেল আশতিয়ানি বলেন, কারিগরি বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিদল এমন কোনো দলিল পেশ করতে পারেনি যা দিয়ে প্রমাণ করা যায় যে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করেছে। তিনি আরো বলেন, এ সংক্রান্ত যে দাবি এতদিন কিয়েভসহ পশ্চিমা দেশগুলো করে আসছিল তার আসলেই কোনো গুরুত্ব নেই কারণ, ভিত্তিহীন দাবি ও গুজবের ভিত্তিতে তারা এ ধরনের অভিযোগ করে আসছিল।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, মস্কোর সঙ্গে তেহরানের সামরিক সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। কাজেই মস্কোর কাছে তেহরানের ড্রোন সরবরাহ নতুন কোনো ঘটনা নয় এবং ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।তিনি বলেন, রাশিয়া বারবার বলেছে, দেশটি ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করেনি।

গত জুলাই মাসে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রথমবারের মতো দাবি করেন, ইউক্রেন হামলায় ব্যবহার করার জন্য ইরান রাশিয়ার হাতে শত শত ড্রোন তুলে দিয়েছে। তেহরান ও মস্কো বারবার এ অভিযোগ অস্বীকার করা সত্ত্বেও কিয়েভসহ পশ্চিমা দেশগুলোর এ সংক্রান্ত অভিযোগ বন্ধ হয়নি। এ অবস্থায় অক্টোবর মাসে ইরান ইউক্রেনকে দ্বিপক্ষীয় কারিগরি বৈঠক আয়োজনের আহ্বান জানিয়ে ওই বৈঠকে প্রয়োজনীয় দলিল-প্রমাণ উপস্থাপনের প্রস্তাব দেয়। দৃশ্যত গতকাল (মঙ্গলবার) দু’দেশের এরকম এক বৈঠকের পর ইরানের প্রতিরক্ষামন্ত্রী তার ব্ক্তব্য তুলে ধরেছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page