November 20, 2026, 5:39 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ড্রোন হামলায় সিরিয়ায় বেশ কিছু মার্কিন সেনা ‘ট্রমাটিক ব্রেইন ইনজুরির’ শিকার : পেন্টাগন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, গত সপ্তাহে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটির ওপর ড্রোন হামলায় বেশ কয়েকজন সেনা ট্রমাটিক ব্রেইন ইনজুরির শিকার হয়েছে। গত ২৪ মার্চ সিরিয়ার প্রতিরোধকামী যোদ্ধারা মার্কিন বাহিনীর দখলদারিত্ব অবসানের লক্ষ্যে দেশের পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায়।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার গতকাল (বৃহস্পতিবার) জানান, ক্ষেপণাস্ত্র হামলার ফলে চারজন মার্কিন সেনা ট্রমাটিক ব্রেইন ইনজুরিতে ভুগছেন। এছাড়া, হামলার সময় মিশন সাপোর্ট সাইট গ্রিন ভিলেজে আরও দুই সেনা আহত হয়েছিল। গতকাল প্যাট রাইডার এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান।

রাইডারের দেয়া তথ্য অনুসারে, সিরিয়ায় গত সপ্তাহের হামলায় মোট ১২ জন সেনা আহত হওয়ার কথা নিশ্চিত হলো। হাসাকা সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় একজন মিলিটারি ঠিকাদার নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর নীতি অনুসারে কোনো প্রতিরোধগামী সংগঠনের যোদ্ধাদের হামলায় মার্কিন সেনা হতাহত হলে তা সাধারণত স্বীকার করা হয় না বরং তাদেরকে ব্রেইন ইনজুরির শিকার করে চালিয়ে দেয়া হয়।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page