November 20, 2026, 6:16 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ঢাকায় ও গাজীপুরে পৃথক গ্যাস লাইনে বিস্ফোরণে শিশুসহ ২৫জন দগ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের রাজধানী ঢাকা ও পাশবর্তী মেট্রোপলিটন শহর গাজীপুরে গ্যাস লাইনে বিস্ফোরণের পৃথক ঘটনায় শিশুসহ ২৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সকালে গেন্ডারিয়ায় গ্যাস লাইনে বিস্ফোরনের ঘটনা ঘটে। জানা যায়, রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে গ্যাসের লাইনে কাজ করার সময় লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন।

ঘটনার পরে দগ্ধ অবস্থায় দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

শেখ হাসিনা বার্ণ ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুসহ দগ্ধদের হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

এদিকে, গাজীপুর মহানগরের কাশিমপুর থানার দক্ষিণ জরুন এলাকায় একটি কারখানায় গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার কমপক্ষে ১৬ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার সকালে মন্ডল গ্রুপের কটন বিডি কারখানায় এ ঘটনা ঘটেছে।  পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মহানগরের কাশিমপুর থানার দক্ষিণ জরুন এলাকায় মন্ডল গ্রুপের কটন বিডি কারখানায় গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।

কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, কারখানার তিন শ্রমিকসহ ১৬ জন আহত হয়েছেন।

আহতরা হলেন– ক্লিনার ফজলু (৫৫), নিরাপত্তাকর্মী সোহেল (২৫), চান মিয়া (২৮), সুইং অপারেটর সবুর (৩০), নিরাপত্তা ইনচার্জ কামাল (৫২), আবুল হোসেন (৪০), ইলেক্ট্রিসিয়ান আরিফুল ইসলাম (২৫), রাকিব (৩৫), রাসেল (৩৫), রাকিব (৩০), লাইন চিফ হারুন-অর রশীদ (৩৫), মানবসম্পদ কর্মকর্তা তসিরুল (৪০), স্যাম্পলম্যান আল আমিন (৩০), কোয়ালিটি ব্যবস্থাপক আসলাম হোসেন (৩৫), শ্রমিক ফজলুল হক (৩৫), খোকন (৩০) ও আব্দুল হক (৩০)। তাদের মধ্যে ১৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কারখানার মহাব্যবস্থাপক ।

তিনি আরও জানান, মে দিবসে বন্ধের দিন থাকায় কারখানার রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। কারখানা বন্ধ থাকায় গ্যাসলাইনে চাপ (প্রেসার) বেড়ে যায়। এতে গ্যাস সরবরাহ কক্ষের একটি বাল্ব লিকেজ থেকে ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে দগ্ধ কাউকে পাওয়া যায়নি, কারন কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে দগ্ধদের ঢাকায় বার্ণ ইউনিটে পাঠিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, গ্যাস লাইনের ওভারফ্লো থেকে বিস্ফোরণ ঘটনা ঘটতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page