September 6, 2026, 8:50 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে দ্বিতীয় দিনে প্রায় ২২ লাখ টাকার টোল আদায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর যানজট নিরসনের লক্ষ্যে নির্মিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও অংশ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচল শুরু হয়। প্রথম দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই উড়ালসড়ক থেকে আয় হয়েছে ১১ লাখ ৮ হাজার ২৪০ টাকা। তবে দ্বিতীয় দিন টোল আদায় হয়েছে প্রায় ২২ লাখ টাকা।

এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার দ্বিতীয় দিন সোমবার (৪ সেপ্টেম্বর) এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে ২৭ হাজার ১২১টি যানবাহন। আর প্রথম দিন ১৩ হাজার ১৬৫টি যানবাহন উড়ালসড়কে চলাচল করেছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আখতার জাগো নিউজকে বলেন, দ্বিতীয় দিনে টোল আদায় হয়েছে দ্বিগুণ। সামনে যত দিন যাবে ততই টোল আদায় বাড়বে, কারণ চালকেরা উড়ালপথ ব্যবহারে আরও দক্ষ হবেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় (৪ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ৫ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠেছে মোট ২৭ হাজার ১২১টি। এসব গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেটের পথে ১৪ হাজার ৩০০টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে ৩ হাজার ১০৫টি গাড়ি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দরের পথে ২ হাজার ৯৪৪টি গাড়ি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৬ হাজার ৭২৮টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে। এসব গাড়ি থেকে মোট টোল আদায় হয়েছে ২১ লাখ ৯৭ হাজার ৪০ টাকা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page