September 30, 2026, 11:37 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ঢাকার নবাবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ১০ সদস্য গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার নবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিরকালে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাতকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সোনাডাংগা ভাগুলীর নাসিরউদ্দিনের ছেলে মোশারফ হোসেন মুসা (২৯), একই উপজেলার পূর্ব বাস্তার ছবর উদ্দিনের ছেলেন হাবিবুর রহমান (৩২), চরখালীয়া গ্রামের মোহাম্মদ ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৭), খাইলাটর গ্রামের মো. তমেজের ছেলে ইসমাইল হোসেন (২৮), চক চান্দুর এলাকার তোতা ঢালীর ছেলে মো. রবিউল ঢালী (২৭), হাকিম ঢালীর ছেলে মো. তোতা ঢালী (৬২), ফরিদপুরের টেপাখোলা এলাকার আবুল কাজীর ছেলে কামরুল কাজী (২৮), ব্রাহ্মনবাড়ীয়ার নবীনগরের বারাইল গ্রামের ইদনের ছেলে মো. মোমিন (৩২), চাঁনপুরের নাসির মিয়ার ছেলে রাজীব মিয়া (২৫) ও  নবাবগঞ্জের হাসনাবাদের আবতাজউদ্দিনের ছেলে  সুজন ব্যাপারী (৩৫)।

দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদে পুলিশ জানতে পারেন আন্তঃ জেলার একদল ডাকাত চক্রের সদস্য ডাকাতি করার জন্য দোহার-নবাবগঞ্জ থানা এলাকায় ডাকাতি করার জন্য ঘুরাফেরা করতেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশে পুলিশের একটি চৌকস টিম নবাবগঞ্জে চৌরঙ্গী মোড়ে সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টায় চেকপোস্ট করাকালে একটি হলুদ নীল রংয়ের ট্রাকে সিগন্যাল দিলে ট্রাকটি থেকে ডাকাতরা পালানোর চেষ্টা করে।

এসময় পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় প্রথমে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের পরবর্তীতে অভিযান চালিয়ে আরো ৪ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, ১টি ত্রিপল, ভল্ট কাটার, চাপাতি, প্লাষ্টিকের পাইপ, শাবল, কাঁচি, বাধাঁর রশি, ৩টি খাসি ও ১টি গরু উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাবাদ আসামীরা জানিয়েছে তারা ঢাকার দোহার-নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা, মানিকগঞ্জ জেলা, ফরিদপুর জেলা, মুন্সিগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে।

দোহার সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, আসামিদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page