September 18, 2026, 2:14 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষিত শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষিত শিশুটির শারীরিক অবস্থার কোন উন্নতি নাই, বরং আরও অবনতি হয়েছে।

সিএমএইচ সংশ্লিষ্টরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা শিশুটির শারীরিক অবস্থা গত সোমবারের পর থেকে কার্যত কোন উন্নতি নেই, বরং আগের দিনের চেয়ে অবনতি হয়েছে।

তারা জানায়, শিশুটি ফিজিক্যালি রেসপন্ড করার কিছু মেডিকেল পরীক্ষা যেমন: পায়ের তালুতে চিমটি দিলে আগের দিন সাড়া দিলেও বর্তমানে সাড়া দিচ্ছে না। শিশুটির শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতাও দেখা দিয়েছে।

সিএমএইচ কমাড্যান্ট ব্রি জে. সোলাইমান চ্যানেল আইয়ের প্রতিনিধিকে জানিয়েছেন, শিশুটি এখনও বেঁচে আছে ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা কাটাতে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। তবে শিশুটির মস্তিস্কের অসাড়তায় শরীর সেভাবে কাজ করছে না। আট সদস্যের মেডিকেল বোর্ড নিবিড়ভাবে শিশুটির অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিচ্ছেন।

মঙ্গলবার থেকে শিশুটির শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি না হলেও এখনও যেহুত শিশুটির দেহে প্রাণ আছে চিকিৎসকরা সর্বোচ্চ দিয়েই চেষ্টা করছেন।

গত বৃহস্পতিবার মাগুরায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুটিকে মাগুরা সদর হাসপাতাল পরে ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গাইনি বিভাগ পরে শিশু শিশু বিভাগের আইসিইউতে ভর্তি করা হয়। ওই দিন শুক্রবার রাতেই শিশুটিকে লাইফ সার্পোটে নেয়া হয়।

চিকিৎসকরা বলছেন, শিশুটিকে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টায় ফুসফুস অপ্রয়োজনীয় বাতাস ঢুকে গিয়েছিল। একইভাবে দীর্ঘসময় মতিস্কে অক্সিজেন না পেয়ে ব্রেনের বড় অংশের সেলগুলো অকার্যকার হয়ে পড়েছে। হাসপাতালে আনা নেয়ার পথের এই সময়ে মস্তিষ্কের ক্ষতি বেড়েছে।

শিশুটির অধীকতর উন্নত চিকিৎসার জন্য এবং ভিজিটর ঠেকাতে শনিবার সন্ধায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেওয়া হয় ঢাকা সিএমএমইচে। সেখানে আট সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page