October 7, 2026, 7:08 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক

ইয়ানূর রহমান : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে শার্শার পশ্চিমকােটা গ্রামের সড়কের উপর থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক হয়েছে। আটককৃতরা হলেন হালিমা খাতুন ওরফে রিনা (৪৭) ও সাকিব হোসেন রানা (২৫)।

এ ঘটনায় দুজনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় যশোর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেঢ় টায় শার্শার পশ্চিমকোটা গ্রামের ওসমান সরদারের বাড়ির সামনে বেলতলা-সোনাবাড়ীয়া সড়কের উপর অভিযান চালানো হয়। এ সময় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হালিমা খাতুন ওরফে রিনা (৪৭) ও সাকিব হোসেন রানা (২৫) নামে দুজনকে আটক করা হয়। আটক হালিমা খাতুন ও সাকিব হোসেন রানা শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী ও পুত্র।

অভিযানে ইয়াবা ট্যাবলেটের সাথে মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।



Our Like Page