October 6, 2026, 4:00 pm
শিরোনামঃ
সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচননা করার আবেদন করলেন তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা রাশিয়ার সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র : ট্রাম্প ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঢাকায় সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার সাভারের আশুলিয়ায় কাইচাবাড়ি এলাকায় সাবেক স্ত্রী মিমকে (২১) কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন মো. নাইম মিয়া নামের এক যুবক। এ ঘটনায় নিহত দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার গফুর মন্ডলের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

মো. নাইম মিয়া নাটোর জেলা সদরের মকিনপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে। তার সাবেক স্ত্রী মিম নওগাঁ জেলার বদরগাছী থানার খোকসাবাড়ি গ্রামের মোংলা সরদারের মেয়ে। প্রায় দেড় বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দেড় বছর আগে মিম ও নাইমের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। পরে নাইম আবার বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পরও নাইম মিমকে বিয়ে করার জন্য চাপ দেন। এজন্য প্রতিনিয়ত রাস্তাঘাটে মিমকে বিরক্ত করতেন। একপর্যায়ে নাইম মঙ্গলবার দুপুরে মিমের ভাড়া বাসায় যান। সেখানে তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় মিমকে ছুরিকাঘাতে হত্যা করেন তিনি। এরপর নিজেও করেন আত্মহত্যা।

নিহত মিমের প্রতিবেশী নাতাশা বলেন, নাইম এর আগেও একদিন বাসায় এসেছিলেন। মিম তখন তার সাবেক স্বামীকে তাড়িয়ে দিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হঠাৎ আমাদের রুমে আসে নাইম। তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে নাইম ছুরি নিয়ে মিমকে আঘাত করার চেষ্টা করেন। পরে আমি চিৎকার দিয়ে বাসার নিচে গিয়ে লোকজন জড়ো করি। ততক্ষণে এসে দেখি মিমকে নাইম হত্যা করে নিজেও গলায় ফাঁস দিয়েছেন।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।



Our Like Page