March 10, 2026, 8:55 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির – সাধারণ সম্পাদক তরুণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি পদে কোনো পরিবর্তন আসেনি। বেনজির আহমেদই সভাপতি নির্বাচিত হয়েছেন। তবে পরিবর্তন এসেছে সাধারণ সম্পাদক পদে। পনিরুজ্জামান তরুণকে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা আওয়ামী লীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বেনজির আহমদ দেশের একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তিনি আওয়ামী লীগের ঢাকা জেলার সভাপতির দায়িত্বে ছিলেন। ২০১৮ সালে ঢাকা-২০ আসন থেকে একাদশ জাতীয় সংসদে সদস্য নির্বাচিত হন তিনি। এছাড়া একাধিকবার বায়রার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সন্তান পনিরুজ্জামান তরুণ। তিনি ১৯৮৮ সালে ছাত্রলীগ দিয়ে রাজনীতিতে আসেন। ১৯৯১-৯২ সালে নবাবগঞ্জ থানা ছাত্রলীগ, ১৯৯৮ সালে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি, ২০০২ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হন। সর্বশেষ ২০১৬ সালে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page