April 24, 2026, 2:14 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন
এইমাত্রপাওয়াঃ

ঢাকা থেকে বাউফলগামী দোতালা লঞ্চ থেকে গাঁজাসহ ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা- ধুলিয়া ও কালাইয়াগামী এমভি ঈগল-৪ নামের একটি যাত্রীবাহী দোতালা লঞ্চ থকে ৯ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ  ৩ জনকে আটক করা হয়েছে।

আজ বুধবার (১৯ জুলাই) ভোর রা সাড়ে ৪ টার দিকে বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদ ও বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাউফল থানার ওসি (তদন্ত)  মোঃ মিজানুর রহমান  জানান, গোপন সূত্রে  তারা জানতে পারেন ঢাকা সদর ঘাট থেকে ছেড়ে আসা এমভি ঈগল -৪ নামে একটি যাত্রীবাহি দোতালা লঞ্চে এক নারীসহ দুই ব্যক্তি বিপুল পরিমান গাঁজা বহন করে নিয়ে আসছেন। তারা বাউফলের ধুলিয়া লঞ্চ ঘাটে নামবেন।

এরপর বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদ  স্যারের নেতৃত্ব একদল পুলিশ মঙ্গলবার(১৮ জুন)  মধ্য রাতে ধুলিয়া লঞ্চ  ঘাটে গিয়ে অবস্থান নেয়।

ভোর রাত সাড়ে ৪টার দিকে লঞ্চটি ধুলিয়া পন্টুনে ঘাট দিলে তার ওই লঞ্চে তল্লাশি চালিয়ে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের মৃত রশিদ গাজীর মেয়ে তানিয়া(২০), বাউফলের কালাইয়া ইউনিয়নর মজিদ মৃধার ছেলে মুনির(৩৮) ও একই উপজেলার কালিশুরী ইউনিয়নর  কবিরকাঠি গ্রামের শহিদ মিয়ার ছেলে হাসান মিয়াকে(২৬) ৯ কেজি ৫ শ গ্রাম গাঁজাসহ আটক করেন। গাঁজাগুলো তারা ঢাকা থেকে বহন করে বাউফলের কালাইয়া  জনৈক এক ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার জন্য নিয়ে আসেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা স্বীকার  করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page