September 18, 2026, 2:17 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের রাজৈরে দুটি বাস ও মালবাহী কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আমগ্রামে গোল্ডেন লাইন পরিবহন, সোনালী পরিবহন ও আরএফএল-এর মালবাহী কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে দুর্ঘটনার পর দুপুর ১টা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের ক্রেন এনে বাস ও ট্রাক সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে, আহতদের উদ্ধার করে শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আলমগীর হোসেন জানান, ঢাকাগামী সোনালী পরিবহনের সঙ্গে আরএফএল-এর একটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে গোল্ডেন লাইন পরিবহন ধাক্কা দেয়। এতে ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হয়। ঘটনার পরে যানবাহন সরাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। ফলে ঈদ পরবর্তী ঢাকামুখী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, দুর্ঘটনার পর পুলিশ যানজট নিরসনে কাজ করেছে। ফলে দুর্ভোগ কিছুটা হলেও সময় বেশি লাগেনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page