April 9, 2026, 10:00 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ বিভাগের সম্মেলন কক্ষে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তৌহিদা রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট আবহাওয়াবিদ অধ্যাপক ড. দেওয়ান আব্দুল কাদির এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তেতসুয়া তাকেমি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব অধ্যাপক পিটারি তালাস ভিডিও বার্তা প্রদান করেন। সহকারী অধ্যাপক ড. ফাতিমা আক্তার অনুষ্ঠান সঞ্চালন করেন ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মানবজীবনকে নিরাপদ রাখতে জলবায়ু পরিবর্তন বিষয়ে সমন্বিত গবেষণা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
এই সম্মেলন গবেষকদের জন্য এক্ষেত্রে একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page