September 4, 2026, 10:34 am
শিরোনামঃ
মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর
এইমাত্রপাওয়াঃ

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় মো. বাচ্চু মিয়া (৩৭) ও মানিক (৩৯) নামে ২ জন নিহত হয়েছেন।

আজ সোমবার ভোর ৫টার দিকে উপজেলার মুন্সি বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খাঁর ছেলে ও মানিক ঢাকার কাঁচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভোরে একটি পিকআপ নিয়ে ঢাকার দিকে রওনা হন বাচ্চু ও মানিক। পিকআপটি মুন্সি বাজার নামক স্থানে আসলে এসময় অজ্ঞাত গাড়ি পিছন থেকে তাদের ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে বাচ্চু মারা যায়।

খবর পেয়ে ভোর ৬টার দিকে শিবচর হাইওয়ে থানার পুলিশ তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে মানিক মারা যায়।

শিবচর হাইওয়ে থানার  উপ সহকারী পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, ভোরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুইটি আমাদের থানায় রয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন বলেন, ভোর ৬টার দিকে প্রথমে একজনকে আনা হয় তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করি। ১ ঘন্টা পরে আরেকজনকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page