October 2, 2026, 10:51 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেনর যাত্রা বিরতির দাবিতে গাজীপুরে মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গাজীপুরের রাজেন্দ্রপুর রেল স্টেশনে লোকাল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন করেছে এলাকাবাসী। এসময় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়।

রোববার বেলা ১১টায় রাজেন্দ্রপুরের এলাকাবাসী লোকাল ট্রেনের যাত্রা বিরতির দাবি জানিয়ে মানববন্ধনের আয়োজন করা হয়।

স্থানীয়রা জানান, রাজেন্দ্রপুর রেল স্টেশনে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন যাবত কমিউটার ট্রেনের যাত্রা বিরতির জন্য দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোন সিদ্ধান্ত দেননি। এজন্য ট্রেন আটকে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ মিয়া জানান, প্রায় দুই ঘণ্টা জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন আটকে মানববন্ধন করে এলাকাবাসী।

পরে তারা সরে গেলে দুপুর ১টার দিকে ওই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page