October 10, 2026, 10:06 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

‘ঢাল নেই-তলোয়ার নেই নিধিরাম সর্দার’ ; ১২ দল নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘জাতীয়তাবাদী ঐক্যজোট’ !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জাতীয়তাবাদী ঐক্যজোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে।

বৃহস্পতিবার সকালে জোটের নেতারা যৌথভাবে জাতীয় প্রেসক্লাবে এ নতুন জোটের ঘোষণা করবেন।

এ জোট ৩০ ডিসেম্বর বিএনপির ২০ দফার সমর্থনে এবং সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আলাদা প্ল্যাটফর্মে রাজধানীতে গণমিছিল করবে।

মূলত ২০ দলীয় জোটের শরিক ১১ দল এ জোট গঠন করছে বলে জানা গেছে। এর বাইরে জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বাধীন জাগপাও এ জোটে থাকবেন বলে ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন জোটটির একাধিক নেতা।

জোটে থাকবে যে দলগুলো : মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর), মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীকের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি, ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টি, সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বে জাগপা, কে এম আবু তাহেরের নেতৃত্বে এনডিপি, শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে বাংলাদেশ এলডিপি, অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ, মুফতি মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম, মাওলানা আবদুর রকীবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোট, কমরেড নুরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সাম্যবাদী দল, অ্যাডভোকেট আবুল কাসেমের নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক পার্টি।

সূত্র জানায়, নতুন এই জোটের নেতৃত্বে থাকবেন বর্ষীয়ান নেতা মোস্তফা জামাল হায়দার। মুখপাত্র হিসেবে থাকবেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক। আর গণমাধ্যম সমন্বয় করবেন শাহাদাত হোসেন সেলিম।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page