February 27, 2026, 9:17 am
শিরোনামঃ
নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা এপস্টেইনের অপরাধ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না : হিলারি ক্লিনটন পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো পাকিস্তান ইউক্রেনের জন্য ৮.১ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন আইএমএফের মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

তিতুমীর কলেজের অনশনরত ১২ জন শিক্ষার্থী মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার সরকারি তিতুমীর কলেজেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অনশন করছেন  শিক্ষার্থীরা। ১২ জন শিক্ষার্থী অনশন করছেন তার মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলছেন চিকিৎসক। অতিদ্রুত এই ৩জনকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন তিনি।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে তারা সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বলছেন, আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত থাকায় মুসল্লীদের সুবিধার্থে মহাখালীর মূল সড়ক ও রেলপথ অবরোধ করবেন না তারা। তবে, ৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তিতুমীর কলেজের সামনে শনিবার রাত ৮টার দিকে এই কর্মসূচি পালনের ঘোষণা দেন কলেজটির শিক্ষার্থী মাহমুদুল হাসান।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত ২৯ জানুয়ারি থেকে তিতুমীর কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকের সামনে অনশন শুরু করেন। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ায় গতকাল দু’জনসহ এখন পর্যন্ত সাতজনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page