September 27, 2026, 3:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুর শহরের গোয়ালচামটে বাড়ির সামনে কাপড় শুকানোর দড়ি টাঙানোকে কেন্দ্র করে জুয়েল মোল্যা (৩৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মোল্যাবাড়ী সড়কের বিহারী কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

নিহত জুয়েল মোল্যা ওই এলাকার মৃত মনিরুদ্দিন আনসারির ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশী ভাঙ্গারী ব্যবসায়ী সরফরাজ শেখের স্ত্রী মনি বেগম জুয়েল মোল্যাদের বাড়ির সামনে কাপড় শুকানোর জন্য দড়ি টাঙাতে যায়। এসময় তাকে বাধা দিলে এক পর্যায়ে সরফরাজের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জুয়েলকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হামলায় নিহত জুয়েলের ছোট ভাই সিঙ্গাপুর প্রবাসী সোহেল মোল্লা (২৪) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাধা দিতে গিয়ে তাদের মা রোকেয়া বেগমও আহত হয়েছেন বলে জানা গেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাঙারি ব্যবসায়ীর পরিবারের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সরফরাজ ও তার স্ত্রী মনি বেগমকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page