April 2, 2026, 3:04 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

তিন নদীর ১১ বাঁধ ভেঙে ফেনীর ৭০ গ্রাম প্লাবিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় সিলোনীয়া, মুহুরী এবং কহুয়া নদীর ১১টি ভাঙা বাঁধ দিয়ে ভিতরে পানি প্রবেশ করে এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) পরশুরামের দক্ষিণ শালধর, ফুলগাজীর দৌলতপুর, নিলক্ষী, কিসমত ঘনিয়ামোড়াসহ বেশ কয়েকটি এলাকার ১১টি ভাঙা বাঁধ দিয়ে ভিতরে পানি প্রবেশ করলে দুই উপজেলার মোট ৭০টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এতে ফসলি জমি ও মাছের ঘের বন্যার পানিতে তলিয়ে যায়।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা জানান, পরশুরাম উপজেলার দক্ষিণ শালধর গ্রামে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের ফলে ১৪শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

তিনি জানান, প্রশাসনের নির্দেশে পানিবন্দী এলাকার জনগণের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া জানান, উপজেলার বেশ কয়েকটি স্থানে ভাঙা বেড়িবাঁধ দিয়ে ভিতরে পানি প্রবেশ করলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে।

তিনি জানান, পানিবন্দি এলাকায় জনগণের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

এছাড়া ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী অংশে পানি উঠায় বাজারের নিম্নাঞ্চলসহ বেশকিছু দোকানপাট তলিয়ে যাওয়ায় দোকান মালিকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।

ফেনী-পরশুরাম সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় সোমবার রাত ১১ টার পর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

ফুলগাজী ও পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ জানান, গত ৭ দিনের একটানা বৃষ্টির কারণে ভারত উজান থেকে নেমে আসা পানি মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পুরনো ভাঙা বাঁধ দিয়ে ভিতরে প্রবেশ করার কারণে বন্যা দেখা দিয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page