April 4, 2026, 8:25 am
শিরোনামঃ
১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার গুরুত্ব অপরিসীম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী দেশে কোনো তেলের সংকট নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ স্থগিত লালমনিরহাটে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ কক্সবাজার পানিতে চুবিয়ে চিংড়ি ঘেরের মালিককে হত্যার অভিযোগ জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স গণতন্ত্র ‘ভুলে যেতে’ বললেন বুরকিনা ফাসোর জান্তা প্রধান ট্রায়োরে ইরানে ধ্বংস অভিযান এখনও শেষ হয়নি : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

তীব্র দাবদাহে কুমিল্লায় খাবার স্যালাইন ও ঠান্ডা পানি বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক তীব্র দাবদাহ গরমে ৫ শতাধিক পথচারীকে খাবার স্যালাইন, ঠান্ডা পানি এবং শরবত খাইয়েছে কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশ। আজ সকাল ১০টায় কুমিল্লা নগরীর কান্দির পাড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ কার্যক্রম চালানো হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক টিআই জিয়াউল হক চৌধুরী টিপুসহ উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন।
সোহরাব হোসেন নামের এক পথচারী বাসসকে বলেন, এ তীব্র গরমে পুলিশের উদ্যোগটি খুবই ভালো লেগেছে। এমন উদ্যোগ নিয়ে সবারই এগিয়ে আসা উচিত।আলমগীর হোসেন নামের এক রিকশাচালক বাসসকে বলেন, পুলিশের কাছ থেকে শরবত পান করলাম। এমনটা এ প্রথমবারই হয়েছে। পুলিশ সাধারণ মানুষের কথাও ভাবে। ধন্যবাদ পুলিশকে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান বাসসকে বলেন, তীব্র গরমে সড়কে চলাচলকারী মানুষদের পানিশূন্যতার বিষয়টি মাথায় রেখে জেলা ট্রাফিক পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে। গরমে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য, রিকশাচালক, অটোরিকশা চালক এবং পথচারীদের খাবার স্যালাইন, শরবত এবং ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে। জনস্বার্থে ট্রাফিক পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page