October 1, 2026, 7:46 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জেরে তরুণের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করেহে ত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সাভারের ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জেরে আকাশ সরকার (২২) নামে এক তরুণের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলা রোয়াইল ইউনিয়নের রোয়াইল হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জেরে স্থানীয় রাব্বি (২০) নামে এক যুবক একই এলাকার আকাশ সরকারের (২২) বুকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

তবে প্রাথমিকভাবে বিবাদের বিস্তারিত কারণ জানা যায়নি।

গুলিবিদ্ধ আকাশ সরকার ও মো. রাব্বি ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের রোয়াইল এলাকার বাসিন্দা।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় থানা পুলিশ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page