April 8, 2026, 2:43 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণে শিশুসহ ৭ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার সন্ধ্যার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আয়দিনের নাজিলি জেলার একটি রেস্তোরাঁয় এই বিস্ফোরণ ঘটে।

সিএনএন তুর্কের এক প্রতিবেদন অনুযায়ী, রেস্তোরাঁটি ছিল মূলত একটি কাবাবের দোকান।

আয়দিন প্রদেশের গভর্নর হুসেইন আকসোয়ে শুক্রবার রাতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “রেস্তোরাঁর কয়েকজন কর্মী জানিয়েছেন- সন্ধ্যার দিকে রেস্তোরাঁর গ্যাসের টিউব থেকে তারা একপ্রকার গন্ধ পাচ্ছিলেন এবং তার কিছুক্ষণের মধ্যেই ঘটে এই বিস্ফোরণ। এ কারণে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাসের টিউবে লিকেজের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে।”

প্রাদেশিক প্রশাসন ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বলেও ব্রিফিংয়ে জানান গভর্নর।

রেস্তোরাঁটিতে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

রেস্তোরাঁর গ্যাস টিউব লিকেজের বিষয়টি নিছকই দুর্ঘটনা, না কি পরিকল্পিত নাশকতা— তা এখনও স্পষ্ট নয়; কারণ তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রী বেকির বোজদাগ এক টুইটবার্তায় জানিয়েছেন, বিস্ফোরণে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।  সূত্র: ডেইলি সাবাহ, ডেইলি মেইল

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page