March 15, 2026, 6:26 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

তুরস্ক ও পাকিস্তান যৌথভাবে তৈরি করছে সর্বাধুনিক জঙ্গিবিমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যৌথভাবে পঞ্চম প্রজন্মের জঙ্গিবিমান ও ড্রোন লঞ্চার তৈরি করছে পাকিস্তান ও তুরস্ক। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, দুই দেশের বিমান বাহিনীর এই যৌথ প্রকল্প নিয়ে গত বছর অনেক আলোচনা হলেও সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এর বাস্তবায়ন শুরু হয়েছে। দুই দেশ যে মডেলের জঙ্গিবিমান নিয়ে কাজ করছে তার নাম টিএফ-এক্স।

পাকিস্তানের সামরিক সূত্র জানিয়েছে, জঙ্গিবিমানে মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন বসানোর বিষয়ে সমঝোতা হলেও ওয়াশিংটনের পক্ষ থেকে আপত্তির আশঙ্কা রয়েছে। এমনটি ঘটলে ব্রিটেনের একটি কোম্পানির তৈরি ইঞ্জিন বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পাকিস্তানের সামরিক সূত্রে আরও বলা হয়েছে, ২০৩০ সালে নতুন প্রজন্মের এসব বিমান সেদেশের বিমান বাহিনীতে যুক্ত হবে। তবে তুরস্ক চলতি বছর শেষ হওয়ার আগেই বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করবে।

পঞ্চম প্রজন্মের এই বিমান দুই দেশের সামরিক বাহিনীতে যুক্ত হলে উভয়ের সমর শক্তি বেড়ে যাবে। কারণ এতে সর্বাধুনিক সমর প্রযুক্তি থাকছে। এই জঙ্গিবিমানের সাহায্যে আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহন ও ছোড়া যাবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page