April 9, 2026, 2:32 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

তৃতীয়বারের মতো সু চির বাড়ি নিলামে তোলার মিয়ানমার জান্তার প্রচেষ্টা ব্যর্থ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মায়ানমার জান্তার অং সান সু চির লেকসাইড ম্যানশন নিলামে তোলার প্রচেষ্টা বুধবার তৃতীয়বারের মতো ব্যর্থ হয়েছে। সাবেক গণতান্ত্রিক নেত্রীর বাড়ি ক্রয়ের জন্য কোনও দরপত্র জমা পড়েনি। ইয়াঙ্গুন থেকে এএফপি এ খবর জানায়।

নোবেল বিজয়ী এবং তার ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে কয়েক দশক ধরে চলা বিরোধের পর প্রায় ০.৮ হেক্টর জমির দ্বিতল ইয়াঙ্গুনের বাড়িটি সর্বনিম্ন ১৪০ মিলিয়ন ডলার মূল্যে বিক্রয়ের জন্য রাখা হয়।

সাবেক জান্তার অধীনে বহু বছর ধরে গৃহবন্দী থাকার পর তাকেজ  মুক্তি দেওয়া হয়। তবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর সু চিকে আবার আটক করে।

মার্কিন দূতাবাস থেকে মাত্র কয়েক গজ দূরে ঔপনিবেশিক আমলের বাড়িটির বাইরে সাদা পোশাক পরা নিরাপত্তা কর্মীদের তত্ত্বাবধানে প্রায় এক ডজন সাংবাদিক এই বিক্রয় অনুষ্ঠানে দেখতে যায়।

ঘটনাস্থলে উপস্থিত এএফপি সাংবাদিকরা দেখেন, ২৯৭ বিলিয়ন কিয়াট থেকে শুরু করে সরকারি বিনিময় হারে প্রায় ১৪০ মিলিয়ন ডলার দরপত্র আহ্বান করার পর কোনো সাড়া না পেয়ে, নিলামকারী বিক্রয় বাতিল করে দেন।

নিলামকারী বলেন, তিনবার দরপত্র আহ্বান করার পর আমি ঘোষণা করছি যে নিলাম সফল হয়নি, গত বছরের মার্চ ও আগস্টে একই ধরনের নিলাম ব্যর্থ হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page