February 12, 2026, 6:55 pm
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

তৃতীয় পর্যায়ে উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গতকাল দেশের বিভিন্ন উপজেলায় তৃতীয় পর্যায়ে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।এই নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন যারা। দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।

মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে নতুন চেয়ারম্যান হয়েছেন কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ্ কিসমত। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আওলাদ হোসেন মৃধা।
বগুড়া :
বগুড়া উপজেলা পরিষদের তৃতীয় ধাপে তিন উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে বগুড়া সদরে শুভাশীষ পোদ্দার লিটন, শাজাহানপুর উপজেলায় সোহারাব হোসেন ছান্নু ও শিবগঞ্জ উপজেলা থেকে মোস্তা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নাটোর :
নাটোরের বড়াইগ্রাম এবং গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মোঃ আরিফ হোসেন স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারী ফলাফল বুধবার রাতে প্রকাশ করা হয়।
বড়াইগ্রাম উপজেলায় মোঃ মোয়াজ্জেম হোসেন আনারস প্রতীকে ৪০ হাজার ২৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গুরুদাসপুর উপজেলায় আহম্মদ আলী আনারস প্রতীকে ২০ হাজার ৩৫৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
দিনাজপুর :
সদরে ইমদাদ সরকার, চিরিরবন্দরে সুনীল কুমার ও খানসামায়-সহিদুজ্জান শাহ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রাঙ্গামাটি :
তৃতীয় ধাপে রাঙ্গামাটির ২টি উপজেলায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।
নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ সমর্থিত প্রার্থী অমর জীবন চাকমা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page