April 1, 2026, 11:25 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

তেলের উৎপাদন হ্রাস করায় সৌদিকে শাস্তি দিতে চান বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তেলের উৎপাদন হ্রাস করার সিদ্ধান্তে সৌদি আরবকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। দুই জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনবিসি।

সম্প্রতি ওপেক প্লাসের তেলের উত্পাদন কমানোর সিদ্ধান্তে সৌদি আরবের ওপর ক্ষেপেছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার হয়ে ওপেক প্লাসের বৈঠকে সিদ্ধান্ত নিতে চাপ দিয়েছে সৌদি আরব। যদিও দেশটি এই অভিযোগ অস্বীকার করেছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরবকে প্যাট্রিয়ট এমআইএম-১০৪ই গাইডেড মিসাইল দেওয়ার কথা যুক্তরাষ্ট্রের। এই অস্ত্র দিতে বিলম্ব ঘটানো হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে কর্মকর্তারা জানান। সৌদির প্যাট্রিয়ট লাঞ্চ সিস্টেম আছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে সৌদি।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩০০ মিসাইল ক্রয় করেছে সৌদি আরব। ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম বেড়ে গেছে। বেড়েছে জিনিসপত্রের মূল্যও। এই মূল্যবৃদ্ধি আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page