April 9, 2026, 8:42 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

তেলের মূল্য বেধে দেয়ার ‘গুরুতর পরিণতির’ ব্যাপারে সতর্ক করেছেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন, জ্বালানি তেলের সর্বোচ্চ মূল্যসীমা বেধে দেয়ার পশ্চিমা পরিকল্পনা জ্বালানি বাজারের জন্য ‘গুরুতর পরিণতি’ সৃষ্টি করতে পারে। ইরাকের প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথোপকথনের সময় তিনি এমন মন্তব্য করেন। খবর এএফপি’র।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানির সাথে রাশিয়ার নেতার ফোনালাপের উদ্ধৃতি দিয়ে ক্রেমলিন জানায়, ‘ভøাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন, এ ধরনের পদক্ষেপ বাজার সম্পর্কের নীতির পরিপন্থী এবং এতে বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনার সম্ভাবনা রয়েছে।’
ক্রেমলিন জানায়, এক্ষেত্রে উভয় পক্ষ ওপেক প্লাস কাঠামোর মধ্যে এ দুই দেশের কাজ সম্পর্কে ইতিবাচক কথা বলেছে যা ‘বৈশ্বিক তেলের বাজারকে স্থিতিশীল করতে সহায়তা করে।’
পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সৈন্য পাঠানোর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মঙ্গলবার মার্কিন রাজস্ব বিভাগ জানায়, ওয়াশিংটন ও মিত্ররা এখন ‘আগামী কয়েকদিনের মধ্যে’ রাশিয়ার জ্বালানি তেলের মূল্যসীমা চূড়ান্ত করে দেয়ার পরিকল্পনা করছে। কারণ, তারা মস্কোর অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ উৎস বন্ধ করতে চাইছে।
এ মূল্যসীমা আগামী ৫ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া একটি নিষেধাজ্ঞার ভিত্তি হবে যা নির্দিষ্ট মূল্যের বেশি দামে বিক্রি হওয়া রাশিয়ার তেলের চালানের জন্য পরিবহন বা বীমা প্রদানে সংস্থাগুলোকে নিষিদ্ধ করবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page