February 12, 2026, 9:20 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ বাংলাদেশে চীনের বিকল্প হিসেবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি এককভাবে সরকার গঠন করতে চান তারেক রহমান নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুক্রবার সকালে : ইসি সানাউল্লাহ ৫০ লাখ নয়- বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি সচিব নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে : জামায়াতের মিডিয়া বিভাগ জাল ভোট প্রদান শাস্তিযোগ্য অপরাধ ; হতে পারে ৭ বছরের কারাদন্ড  চট্টগ্রামে নির্বাচনি সরঞ্জাম নিতে যেয়ে অজ্ঞান হয়ে পড়লেন প্রিসাইডিং অফিসার গাইবান্ধায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
এইমাত্রপাওয়াঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ; রাজনৈতিক দল নিবন্ধনের সময় ২ মাস বাড়ল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময় ২২ জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নিবন্ধন আবেদনের শেষ দিন রোববার এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ।

গত বৃহস্পতিবার পর্যন্ত সাতটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। আর ২০টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। এ পরিপ্রেক্ষিতে ২২ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

বিদ্যমান আইন বিধি অনুযায়ী এই সময়ের মধ্যে আবেদন করতে হবে বলে জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ।

এর আগে, রোববার দুপুর ১২টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৈঠকে তারা রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময় বাড়ানোসহ বেশকিছু দাবি তুলে ধরেন।

বৈঠকে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা এবং আসন্ন জাতীয় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page