October 2, 2026, 10:15 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশের মাদারীপুরের সিরাজ নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. সিরাজ বেপারী (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) রাতে দক্ষিণ আফ্রিকার ফালবাং আলমাসদিরিবসি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মো. সিরাজ বেপারী মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের ছাদের বেপারীর ছেলে। নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার ফালবাং আলমাসদিরিবসি নামক স্থানে এক চিকিৎসকের কাছে যান সিরাজ বেপারী। ডাক্তার দেখানোর পরে নিজ বাসায় ফেরার পথে দক্ষিণ আফ্রিকান সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে ওই সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে চারটি গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যায় সিরাজ বেপারী। পরে বোরহান মাতুব্বর নামে এক বাংলাদেশি গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। বর্তমানে তার মরদেহ দক্ষিণ আফ্রিকার পূর্ব তলাংগা হাসপাতালের হিমাগারে রাখা আছে।

এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ জানান, নিহতের মরদেহ দেশে আনতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page