November 20, 2026, 5:05 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

দর্শনার চেকপোস্টে ভারত ফেরত যাত্রীদের করোনা সতর্কতায় স্বাস্থ্য পরীক্ষা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : করোনা সংক্রমণের হার আবারও বাড়তে থাকায় জেলার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। ভারত থেকে ফেরা যাত্রীদের করোনার উপসর্গ আছে কিনা তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে।

জেলার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের পর্যটকগণ যাতায়াত করে থাকে।

দর্শনা ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, পাসপোর্ট যাত্রীদের মুখে মাস্ক পরিধান করে এবং নির্ধারিত দূরত্ব বজায় রেখে পাসপোর্ট ও ব্যাগ ব্যাগেজ তল্লাশির করা হচ্ছে।

ইমিগ্রেশন চেকপোস্টে কর্তব্যরত স্বাস্থ্য সহকারী শামীম বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠি পেয়েছি। ভারতের কিছু এলাকায় জেনেটিক সিকোয়েন্স পরীক্ষায় ওমিক্রনের এক্সবিবি ধরণ শনাক্ত হয়েছে। এ সংক্রমণ যাতে বাংলাদেশে না ছড়ায়, সে লক্ষ্যে সব ভারত ফেরত যাত্রীর শরীরে করোনার কোন লক্ষণ আছে কিনা পরীক্ষা করা হচ্ছে।

দর্শনা ইমিগ্রেশন সহকারী  ইনচার্জ  এ এস আই তারেক জানান, গত ৩ দিন ধরে অর্থাৎ বুধবার থেকে পাসপোর্ট যাত্রীদের সাবধানতা অবলম্বন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্তের শূন্য রেখায় ভারত ফেরত যাত্রীদের হেলথ বুথে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি করোনার কোন উপসর্গ আছে কিনা সেটা দেখা হচ্ছে।

এখন পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে কোন যাত্রী ভারত থেকে আসেনি। তিনি আরো জানান, ১১ জুন থেকে আজ শুক্রবার  বেলা ১২ পর্যন্ত ৩১২ জন যাত্রী যাতায়াত  করেছে। এর মধ্যে  ভারত থেকে ১৩৬ জন পাসপোর্টধারী  যাত্রী বাংলাদেশে এসেছে। আর এ সময়ে ভারতে গেছে ১৭৬ জন যাত্রী।  এর মধ্যে ২৪০ জন বাংলাদেশী ও ৭০ জন ভারতীয় নাগরিক।

জেলা সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন  আহম্মেদ জানান, চেকপোস্টে সতর্কতার সঙ্গে কার্যক্রম চালানো হচ্ছে, তবে ভয় বা আতংকের কিছু নেই। আমাদের জেলায় এখনো করোনা ভাইরাসের কোন পজিটিভ রোগীর সন্ধান পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page