March 2, 2026, 3:01 am
শিরোনামঃ
ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে : ধর্মমন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন হবে : ইসি মাছউদ রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল তৈরির উপকরণ উদ্ধার রাজবাড়ীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদক কারবারি আটক চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১ জন নিহত ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত এক বছরে ৭ দেশে হামলা চালিয়েছে ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ছাত্রদলের ৩শ’ নেতাকর্মীকে বহিষ্কার ও ৫শ’ জনকে শোকজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার ও ৫০০ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল।

সম্প্রতি একটি আলোচনা সভায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অনুসরণ করে যদি কোনো ছাত্র সংগঠন বিশেষ করে আমরা যদি পরিচালিত হই, সেটিকে বিশেষ কোনো দোষের দেখছি না। আমাদের যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের একটি মূলধারার রাজনীতি রয়েছে। তারা তো সেই আদর্শে অনেক দিন ধরে বাংলাদেশে রাজনীতি করছে। সেটি তো দোষের কিছু হয়নি। আর আমরা ছাত্রদল তো বিএনপির কোনো আদর্শ ছাত্রদের ওপর চাপিয়ে দেইনি।’

নাছির উদ্দীন নাছির বলেন, ‘আমরা, আমাদের দল, আমাদের দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শৃঙ্খলার ব্যাপারে জিরো টলারেন্স নীতির মধ্যে রয়েছে। আমরা ৩০০ ছাত্রদলের নেতাকর্মীকে বহিষ্কার করেছি, ৫০০ জনকে আমরা শোকজ করেছি।’

তবে গণমাধ্যমে সেই শোকজ কিংবা বহিষ্কারের বিষয়টি ফলাও করে প্রচার করা হয়নি বলে অভিযোগ তার।

ছাত্রদল সাধারণ সম্পাদক আরও বলেন, ‘একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণের জন্য শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের প্রাধান্য রেখেই আমরা আমাদের রাজনীতি পরিচালিত করতে চাই।’

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page